‘আমার কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’, স্ট্যাটাসের দুদিন পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটি বেলি ফুলগাছ লাগাবেন মালি সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন।’ মৃত্যুর দুই দিন আগে তার নিজ ফেসবুক একাউন্টে এমন একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হুসাইন কবির অপু (২৫)। এর দুদিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। তার শেষ ইচ্ছা অনুযায়ী, দাফনের পর কবরের পাশে লাগানো হয়েছে বেলি ফুলের গাছ।
বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে পাবনার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জানাজা শেষে আতাইকুলার রঘুনাথপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
অপু পাবনার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে। তাঁর বাবা আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, পড়াশোনায় মেধাবী ছিলেন অপু। ২০১৮ সালে আতাইকুলা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাতালিকায় অষ্টম স্থান অর্জন করেন তিনি। পরে নটর ডেম কলেজ ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পাবনার দিকে যাচ্ছিলেন অপু। রাত ৯টার দিকে শোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে কাজিরহাটগামী যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। বাসটির চালক আব্দুল্লাহ আলিফ বলে জানা গেছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অপুর মৃত্যু হয়।
মৃত্যুর আগে ফেসবুকে দেওয়া অপুর বেলি ফুলের গাছ লাগানোর অনুরোধটি এখন পরিবারের কাছে তার শেষ ইচ্ছা হয়ে উঠেছে। সেই ইচ্ছা পূরণে রঘুনাথপুর কবরস্থানে তার কবরের পাশে একটি বেলি ফুলের গাছ লাগানো হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার আতাইকুলা থানায় মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন সম্পন্ন হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির রাজত্ব, স্কুলের জমিও অনিরাপদ!

শেরপুরে বালু ব্যবসার জেরে হামলার অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঢাবি শিক্ষার্থীদের

নিজ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

পাবনায় ৮০০ ইয়াবাসহ সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার

বাবার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বিষপান, ১০ দিন পর ছেলের মৃত্যু

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

মাকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-বউসহ গ্রেফতার ৫

