তানজিদ তামিম বগুড়ার না, সে বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই স্মরণীয় জয়ে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দলের সবার খোঁজখবর নেওয়ার পাশাপাশি সিরিজের পরের টেস্টের জন্য শুভকামনাও জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ দলের সঙ্গে কথা বলার সময় তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? আসেন, আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদের ওয়েলকাম করার জন্য। আবারও কনগ্রাচুলেশন।’

ভিডিও কলে বিসিবি সভাপতি তামিম ইকবাল দলের খেলোয়াড়দের একে একে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় পেসার হাসান মাহমুদের প্রসঙ্গ তুলে তামিম বলেন, প্রথম ইনিংসে হাসান পাঁচ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছেন।
হাসান মাহমুদের পারফরম্যান্সের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, দেখলাম দেখলাম, নিউজে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল।’
এরপর তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন বিসিবি সভাপতি। তামিম ইকবাল তাঁকে বগুড়ার ছেলে হিসেবে পরিচয় করিয়ে দিলে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে বিষয়টি অন্যভাবে তুলে ধরেন।
তামিম ইকবাল বলেন, ‘বগুড়ার ছেলে ভাইয়া, বগুড়ার ছেলে।’
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। বগুড়ার না, বাংলাদেশের ছেলে। হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া।’
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের মধ্য দিয়ে জাতীয় দলের একজন ক্রিকেটারকে শুধু নিজ এলাকার পরিচয়ে নয়, পুরো বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেখার বিষয়টি উঠে আসে। তানজিদ হাসান তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সও দলের এই বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটে নতুন এক স্মরণীয় অধ্যায় যোগ করেছে। প্রথম টেস্টে দুর্দান্ত সাফল্যের পর এখন সিরিজের পরের ম্যাচেও একই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা সমর্থকদের।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আমি ফিরলে ঢাকা শহর অচল হয়ে যেতে পারে: সাকিব আল হাসান

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশায় দেবেন: প্রশ্ন নাসুমের

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল

১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট

