কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, আদালতে অটোরিকশাচালক সুমনের স্বীকারোক্তি

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫) ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫)। শনিবার রাতে আদালতে তিনি এ স্বীকারোক্তি দেন।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অভিযুক্ত সুমন দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবায় আসক্ত ছিলেন এবং ঘটনার দিনও নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। গত বুধবার রাতে কক্সবাজার থেকে কুমিল্লায় ফেরেন তাজমিন। রাত সাড়ে ১২টার দিকে পদুয়ারবাজারের হোটেল নূরজাহানের সামনে থেকে নগরের রেসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য সুমনের অটোরিকশা ভাড়া করেন তিনি। চালক সুমন তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন এবং পরে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন।
পুলিশ জানায়, হত্যার পর পাশের একটি মসজিদের পুকুরে গোসল করে চট্টগ্রামের দিকে চলে যান সুমন। বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে চট্টগ্রাম নগরের অলংকার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সুমনকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সুমনের মূল বাড়ি চাঁদপুরের কচুয়া এলাকায়। প্রায় ১৭-১৮ বছর আগে বিয়ে করে লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের জয়নগর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন তিনি। তবে মাদকের ভয়াবহ আসক্তি ও পারিবারিক বিরোধের কারণে তার স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা থাকেন। তার বিরুদ্ধে লালমাই থানায় একটি মামলাও রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী

ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ: কৃষিমন্ত্রী

চিরনিদ্রায় শায়িত অপ্রতিম, একমাত্র সন্তান হারিয়ে বাকরুদ্ধ মা

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কিশোরের মরদেহ

সন্তান জন্মের এক মাস আগেই ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নূর জাহানের মৃত্যু

কুমিল্লায় পুকুরপাড় থেকে অজ্ঞাত যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফেসবুকে ‘গতিতেই শান্তি’ স্টোরি দেওয়ার পর মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

