মাদকবিরোধী সমাবেশে বক্তব্যকালে মৃত্যু, সেই অধ্যক্ষের দাফন সম্পন্ন

কুমিল্লার লালমাই উপজেলায় মাদকবিরোধী এক জনসচেতনতামূলক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন কলেজ অধ্যক্ষ মো. আবদুল মালেক। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে লাকসাম পৌরসভার পাইকপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে এদিন সকাল সাড়ে ৮টায় লালমাই উপজেলার বেলঘর সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রয়াত মো. আবদুল মালেক ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও, তিনি একই উপজেলার শাকেরা রজ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং লাকসাম উপজেলার এ মালেক ইনস্টিটিউশনের (লাকসাম রেলওয়ের হাইস্কুল) সাবেক ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দেশব্যাপী মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে মাদক নির্মূলে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গত সোমবার (২৪ আগস্ট) বিকেলে লালমাই উপজেলার বেলঘর (উত্তর) ইউনিয়নের বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে লালমাই থানা পুলিশ একটি মাদকবিরোধী সমাবেশের আয়োজন করে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে অধ্যক্ষ মো. আবদুল মালেক মাদকবিরোধী ওই সমাবেশে মাদকের ভয়াবহতা ও সমাজে এর ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য প্রদানকালে আকস্মিকভাবে মঞ্চেই তিনি ঢলে পড়েন।
এসময় সমাবেশে উপস্থিত লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সৈয়দা মুক্তি ইসলাম নিশ্চিত করেছেন যে, হাসপাতালে আনার আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই শিক্ষকের মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম অধ্যক্ষ মো. আবদুল মালেকের জানাজা অনুষ্ঠানে লাকসাম উপজেলা পরিষদ ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ মজির আহমেদ, লালমাই থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় তড়কা রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

জুলাই হত্যা মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

মুন্সিগঞ্জে জুলাই হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

জেলা পরিষদ প্রশাসকের অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

