জুলাই হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

জুলাই গণঅভ্যুত্থানকালে সোহান শাহ হত্যাকাণ্ডের মামলায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ নভেম্বর) আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এই সিদ্ধান্ত দেন।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
এর আগে গত ২৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও র্যাব-৩–এর উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক) ধারা অনুযায়ী অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়—ঘটনার সঙ্গে শেখ বশিরউদ্দীনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই তাকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন ভারগো গার্মেন্টস কোম্পানির ‘এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার’ মো. সোহান শাহ। পরে তিনি চলতি বছরের ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় গত বছরের ১৯ সেপ্টেম্বর সোহানের মা সুফিয়া বেগম বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫৭ জনকে আসামি করা হয়েছিল। সেই তালিকায় ৪৯ নম্বর আসামি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৫ দিনের সাজা শেষে মুক্তি পেলেন ‘ভাইরাল মিজান’

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

ম্যাজিস্ট্রেটকে হামলার দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

জামিনে কারামুক্ত হলেন বগুড়া স্বাচিপ সভাপতি ডা. মিশু

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

