গোপালগঞ্জে আওয়ামী লীগের লকডাউন, যান চলাচল-দোকানপাট বন্ধ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন গোপালগঞ্জে যান চলাচল ও দোকানপাট বন্ধ থাকায় জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। সকাল থেকে জেলার প্রধান সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক পথগুলোতে যানবাহন চলাচল কমে গেছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় সড়কগুলো অনেকটাই ফাঁকা।
জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। শহরের বিভিন্ন সড়কে অল্পসংখ্যক রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহনও।
স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের ৬৭ কিলোমিটারে কয়েকটি জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে। লকডাউনের প্রভাবে সকাল থেকেই ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মানুষের চলাচল সীমিত হয়ে পড়ায় শহর ও আশপাশের এলাকায় একধরনের নীরবতা বিরাজ করছে।
পরিস্থিতি মোকাবিলায় জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিভিন্ন স্থানে নিরাপত্তাচৌকি বসিয়েছে পুলিশ। সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনেও মোতায়েন করা হয়েছে আনসার সদস্যদের।
প্রশাসন জানিয়েছে, জেলার নিরাপত্তা নিশ্চিতে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে রয়েছেন।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হেলালউদ্দিন ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। জনসাধারণের জানমাল ও সরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা রয়েছেন।
তিনি আরও জানান, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা কার্যক্রমে যুক্ত রয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা বুঝিয়ে দিয়েছি: আসিফ মাহমুদ

বগুড়ায় ‘লকডাউন’ লেখা ব্যানারসহ ছাত্রলীগের তিনজন গ্রেফতার

বগুড়ার শেরপুর মহাসড়কে নির্মাণ সামগ্রীর স্তুপে চাপা পড়ছে নিরাপত্তা

গোপালগঞ্জে চলন্ত বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিলেন আ. লীগ নেতাকর্মীরা!

গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ-নগদ অ্যাকাউন্ট বন্ধ, বিপাকে গ্রাহকেরা

