শাজাহানপুরে অসচ্ছলদের ফ্রি চিকিৎসা দেন আমির হামজা

বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের মাসিন্দা মিয়াপাড়া এলাকায় ‘আজিমুশশান ইসলামীয়া দোয়া ও দাওয়াখানা’ নামের একটি প্রতিষ্ঠানে কোরআন-হাদিসের আলোকে রুকইয়াহ এবং আয়ুর্বেদিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা মোহাম্মদ আমির হামজা খন্দকারের দাবি, সেখানে আর্থিকভাবে অসচ্ছল রোগীদের বিনা মূল্যে সেবা দেওয়া হয় এবং সচ্ছলদের কাছ থেকেও নির্দিষ্ট কোনো ফি নেওয়া হয় না।
সরেজমিনে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, মাসিন্দা মিয়াপাড়া মসজিদসংলগ্ন ওই দাওয়াখানায় প্রতিদিন গড়ে ২০ থেকে ৪০ জন মানুষ সেবা নিতে আসেন। জাদু-জিনের আছর, শারীরিক অসুস্থতা, কাজে বাধা ও পারিবারিক বিভিন্ন সংকটের সমাধান খুঁজতে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকেও মানুষ সেখানে যান। সেবাগ্রহীতারা খুশি হয়ে স্বেচ্ছায় যা দেন, তা-ই হাদিয়া হিসেবে গ্রহণ করা হয়।
চিকিৎসা নিতে আসা ঢাকায় কর্মরত নোমান নামের এক ব্যক্তি জানান, বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি এবং স্ত্রী ও চার মাস বয়সী শিশুর অসুস্থতা নিয়ে বিভিন্ন কবিরাজ ও চিকিৎসকের কাছে ঘুরেছেন। তাঁর অভিযোগ, আত্মীয়স্বজনের পক্ষ থেকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাঁদের সংসারে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা চলছিল। পরবর্তীতে এই দাওয়াখানায় বিনা মূল্যে চিকিৎসা নিয়ে তাঁর স্ত্রী ও সন্তান সুস্থ হয়েছেন বলে দাবি করেন তিনি।
ভালশুন গ্রামের সুলতানা নামের এক নারী দাবি করেন, তাঁর মা দীর্ঘদিন ধরে স্বাভাবিক কাজকর্ম করতে না পারলেও এখানে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ির বাইরে চলাফেরা করছেন।
কাহালু থেকে আসা মোসাম্মৎ পারভীন আক্তার জানান, দেড় বছর ধরে তিনি এখানে আসছেন। তাঁর দাবি, নিজের শারীরিক সমস্যা দূর হওয়ার পাশাপাশি প্রবাসী স্বামীর আটকে থাকা বকেয়া টাকাও তিনি পেয়েছেন। এ ছাড়া বিজলুর এলাকার এক ব্যক্তি মেয়ের সম্পর্কজনিত পারিবারিক উদ্বেগ কাটিয়ে উপকার পাওয়ার দাবি করে বলেন, সেবাগ্রহীতারা স্বেচ্ছায় ৫০০ থেকে ১ হাজার টাকা দিয়ে থাকেন টাকার জন্য কোনো জোরাজুরি করা হয় না।
এ বিষয়ে মাওলানা মোহাম্মদ আমির হামজা খন্দকার বলেন, যাঁরা জাদু বা জিনের আছর ও শারীরিক সমস্যায় ভুগছেন, তাঁদের কোরআন-হাদিসের আলোকে রুকইয়াহ ও তদবির দেওয়া হয়। পাশাপাশি তিনি আয়ুর্বেদিক চিকিৎসাও দিয়ে থাকেন।
নিজের যোগ্যতা সম্পর্কে তিনি জানান, ঠনঠনিয়া মাদ্রাসা থেকে ফাজিল ও জোড়া মাদ্রাসা থেকে কামিল সম্পন্ন করার পর বর্তমানে তিনি টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক-ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়ুর্বেদ বিষয়ে অধ্যয়ন করছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ম্যাচের মতো একপেশে হবে: আমির হামজা

শাজাহানপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২

বগুড়ার শাজাহানপুরে ইয়াবাসহ আটক ২

শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শাজাহানপুরে মুড়ি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা

শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

