ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রল বোমা বিস্ফোরণ, আ. লীগের ২১০ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয় লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ১৫০ জনকে রাখা হয়েছে অজ্ঞাতনামা আসামির তালিকায়।
রোববার (২২ নভেম্বর) রাতে ধুনট পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ছেলে, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র এ জি এম বাদশাহ এবং এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ তারেক হেলাল।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি চলাকালে রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয় লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। নিক্ষেপ করা বোমাটি বিএনপির কার্যালয়ের সামনের সড়কে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করেছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মমতাকে সরিয়ে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা বুঝিয়ে দিয়েছি: আসিফ মাহমুদ

সফরসঙ্গীদের অনিরাপদ রেখে সরকার প্রধানের প্রস্থান লজ্জাজনক: আবিদুল

ধুনটে ককটেল বিস্ফোরণের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে মাদক সেবনে দুজনের কারাদণ্ড

ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’

ধুনটে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

