বগুড়ার ধুনটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (২৫ আগস্ট) ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ধুনট থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অভিযুক্ত রফিকুল ইসলাম মধু (৫০) উপজেলার উলুরচাপড় গ্রামের আলতাব আলীর ছেলে। তিনি স্থানীয় একজন ব্যবসায়ী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার উলুরচাপড় গ্রামের শিউলী মোড় এলাকার মধু মার্কেটের পাশে ওই কিশোরীর বাড়ি। তার বাবা পেশায় একজন অটোরিকশা চালক। গত শনিবার (২২ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে যান। এ সময় ওই প্রতিবন্ধী কিশোরী বাড়িতে একাই ছিল।

অভিযোগে বলা হয়, সকাল ১১টার দিকে রফিকুল ইসলাম মধু কৌশলে ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে মধু মার্কেটের একটি পরিত্যক্ত মনোহারী দোকানে নিয়ে যান। সেখানে দোকানঘরের ভেতর আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়।
পরবর্তীতে কিশোরীর স্বজনরা বাড়িতে ফিরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মধু মার্কেটের ওই পরিত্যক্ত দোকানের ভেতর আপত্তিকর অবস্থায় রফিকুল ইসলাম মধু ও কিশোরীকে দেখতে পান তারা। এ সময় স্বজনদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত রফিকুল।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা

পানিতে ভাসমান শাপলা আর মার্কা শাপলার মধ্যে পার্থক্য আছে: সারোয়ার তুষার

ধুনটে পৃথক দুই মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

যমুনায় নৌকাডুবির ঘটনায় নয়জন উদ্ধার হলেও নিখোঁজ এক নারী

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

