ধুনটে অনুমোদনহীন বেকারিতে বিএসটিআই’র অভিযান

বগুড়ার ধুনটে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরির অপরাধে ‘মন স্পেশাল কেক’ নামের একটি বেকারি কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার নিমগাছী এলাকার বাবু বাজারে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই-এর লাইসেন্স গ্রহণ না করেই নোংরা পরিবেশে কেক উৎপাদন করছিল। এছাড়া পণ্যের লেবেলে উৎপাদন ও মেয়াদের তারিখ সঠিক ছিল না। এসব অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কারখানায় পাওয়া প্রায় ২০০টি ফাটা (নষ্ট) ডিম তাৎক্ষণিক ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান এবং পরিদর্শক মো. আসাদুজ্জামান।

বিএসটিআই বগুড়া কার্যালয়ের উপপরিচালক মো. জহুরুল হক জানান, জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআই-এর এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে চার্জে থাকা টেকনো ফোনে হঠাৎ বিকট বিস্ফোরণ!

বগুড়ার ধুনটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ধুনটে পৃথক দুই মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

যমুনায় নৌকাডুবির ঘটনায় নয়জন উদ্ধার হলেও নিখোঁজ এক নারী

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

