শেরপুরে চার্জে থাকা টেকনো ফোনে হঠাৎ বিকট বিস্ফোরণ!

বগুড়ার শেরপুরে চার্জ দেওয়ার কিছু সময় পর হঠাৎ বিকট শব্দে ‘টেকনো ক্যামন ১৬’ মডেলের একটি মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের গোসাইপাড়ার একটি বাড়িতে ভয়াবহ এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের মুহূর্তে কক্ষের ভেতর ছিলেন বাড়ির মালিক বাধন কর্মকার কৃষ্ণ ও তাঁর স্ত্রী, তবে মূহুর্তের ব্যবধানে পাশে সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তারা।

বিস্ফোরণের তীব্রতায় বিছানার চাদর, খাটের অংশসহ ঘরের কিছু সামগ্রী পুড়ে যায়। তবে বড় অগ্নিকাণ্ড না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
জানা যায়, প্রায় দুই বছর আগে কেনা নিজের টেকনো ক্যামন ১৬ ফোনটি নিয়ম মতো চার্জে দিয়েছিলেন বাধন কর্মকার কৃষ্ণ। চার্জ চলাকালীন হঠাৎ বিকট শব্দে ফোনটি টুকরো টুকরো হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই হতভম্ব হয়ে পড়েন তারা দুজন।
ঘটনার বর্ণনায় বাধন কর্মকার বলেন, “আমি আর আমার স্ত্রী ঠিক ফোনের পাশেই ছিলাম। এমন বিকট শব্দে বিস্ফোরণ হবে, তা ভাবতেই পারিনি। কয়েক সেকেন্ড দেরি হলে বড় দুর্ঘটনা হয়ে যেতে পারত।”
তিনি আরও বলেন, “চালু অবস্থায় একটি ফোন এরকমভাবে বিস্ফোরিত হওয়া সত্যিই ভয়ানক। বিছানা ও খাটের কিছু অংশ পুড়ে গেছে, তবে আমরা দুজন অক্ষত আছি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন

শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদর দপ্তরের এসআই নিহত

‘ছিলাম, আছি, থাকব’ প্রত্যয়ে মনিরুজ্জামান মনির শারদীয় শুভেচ্ছা

শেরপুরে শারদ সাময়িকী ‘মহার্ঘ’র ১৮তম প্রকাশনা উৎসব

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

