আসামে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসাম রাজ্যের কারবি আংলং জেলায় প্রশিক্ষণ মিশনে থাকা একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকার।
বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, নিহত দুই পাইলটের মৃত্যুর ঘটনায় আইএএফ গভীর শোক প্রকাশ করছে। একই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রাশিয়ার তৈরি সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। এটি আসামের জোরহাট এয়ারবেস থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বিমানটির সঙ্গে শেষবার যোগাযোগ হয়। পরে জোরহাট এয়ারবেস থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কারবি আংলং জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ের দিক থেকে তারা একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপর সেখানে আগুনের বড় একটি গোলা দেখা যায় বলে জানান তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

