এমপি নুসরাতের বাড়িতে আগুন, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাড়িটির সাতটি কক্ষ পুড়ে গেছে। মারা গেছে দুটি ছাগল। বাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এই সংসদ সদস্য। ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা হিসেবেও দেখছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, টিনশেড বাড়িটিতে মোট ১০টি কক্ষ ছিল। আগুনে এর মধ্যে সাতটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। বাড়িটির ভেতরে থাকা খামারের গবাদিপশু ও অন্যান্য প্রাণী সরিয়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয় লোকজন। তবে আগুনে দুটি ছাগলের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যান নুসরাত তাবাসসুম। সেখানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তার দাবি, বাড়ির পেছন দিক থেকে একাধিকবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।
নুসরাত তাবাসসুম বলেন, ‘বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করছি, পেছনের দিক থেকে চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার ধারণা, পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। আমার সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা নেই। ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছি।’
তিনি জানান, ওই বাড়িতে তার পরিবারের কেউ থাকেন না। বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা কেয়ারটেকারের পরিবার সেখানে বসবাস করত। বাড়ির ভেতরেই তার একটি খামার ছিল।
ঘটনার সময় বাড়িতে থাকা তার বাবা আবদুল হালিম বলেন, রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা বসে গল্প করছিলেন। এমন সময় বিকট শব্দে ঘরের জানালা কেঁপে ওঠে। পরে বাড়িতে আগুন লাগার খবর পান তাঁরা। এটি তাদের পৈতৃক বাড়ি উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাড়ির কেয়ারটেকার শাহ আলম সাবান জানান, রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় কয়েকটি বিকট শব্দ শুনতে পান তিনি। এরপর ঘরে আগুন দেখতে পান। স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে তার পরিবারের সব জিনিসপত্র পুড়ে গেছে। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ওই বাড়িতে বসবাস করতেন।
অন্যদিকে, খামারের দায়িত্বে থাকা জালাল হোসেন বলেন, সেখানে নয়টি বড় গরুসহ ছাগল, হাঁস-মুরগি ও কবুতর ছিল। আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহায়তায় গবাদিপশুগুলো বের করে আনা সম্ভব হয়। তবে দুটি ছাগল আগুনে পুড়ে মারা গেছে।
এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এটি নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগও তদন্ত করা হচ্ছে। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক। একই সঙ্গে তিনি দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ থেকে নির্বা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

ফ্যাসিস্ট হাসিনার নিপীড়নের প্রতিবাদে জেগে ওঠে ছাত্র-জনতা: মাহফুজ আলম

জুলাই গণ-অভ্যুত্থানে রিকশাচালকদের ভূমিকা অবিস্মরণীয়: আসিফ মাহমুদ

বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

কুষ্টিয়ায় বালুমহাল বিরোধে গুলিবিদ্ধ বিএনপি নেতা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

ফেসবুকে ছাত্রলীগের মিছিলের ভিডিও প্রকাশ, গ্রেপ্তার ৩

