শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

বগুড়ার শেরপুর উপজেলায় কয়েক দশকের ভোগান্তি দূর করতে প্রশাসনের অপেক্ষা না করে নিজেরাই রাস্তা নির্মাণ করেছেন ভবানীপুর ইউনিয়নের দুই গ্রামের মানুষ। শনিবার (৬ জুন) উপজেলার স্বরো ও হলদীবাড়ি গ্রামের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে প্রায় ৫০০ ফুট দীর্ঘ ও ৬ ফুট প্রশস্ত এই রাস্তাটি নির্মাণ করেন।
স্থানীয়রা জানান, স্বরো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে চলাচলের জন্য কোনো নির্দিষ্ট সরকারি রাস্তা ছিল না। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও শিক্ষক-শিক্ষার্থীদের অন্যের বসতভিটার ওপর দিয়ে যাতায়াত করতে হতো। সম্প্রতি ওই পথে বেড়া দেওয়া হলে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে গ্রামবাসীরা একত্রিত হয়ে ছোনকা-চোমরপাথালিয়া পাকা সড়ক থেকে বিদ্যালয় পর্যন্ত নতুন রাস্তাটি তৈরির উদ্যোগ নেন।
রাস্তাটি নির্মাণের ক্ষেত্রে স্থানীয় মসজিদের জমি এবং কিছু ব্যক্তিমালিকানাধীন জায়গা ব্যবহার করা হয়েছে। এ নিয়ে শুরুতে সামান্য মতবিরোধ থাকলেও গ্রামবাসীরা মসজিদের নামে বিকল্প জমি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিষয়টি সর্বসম্মতিক্রমে সমাধান হয়।

উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি লিটন আহম্মেদ ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল হান্নান জানান, এই রাস্তা নির্মাণের ফলে স্কুলগামী শিক্ষার্থী, কৃষক এবং রোগীদের যাতায়াতের দীর্ঘদিনের সমস্যা কাটল। এতে এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।
স্বরো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা হাবিবা নতুন রাস্তা নির্মাণের খবরে সন্তোষ প্রকাশ করে বলেন, রাস্তাটি হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতে অনেক সুবিধা হবে। গ্রামবাসীর এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ এলাকায় সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

