বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

বাবার মৃত্যুর খবর পেয়ে কর্মস্থল মাগুরা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নূর আলম (৪৫) নামের এক ব্যক্তি। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর আলম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি কর্মসূত্রে মাগুরায় থাকতেন।
চৌড়হাস হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বার্ধক্যের কারণে নূর আলমের বাবা মারা যান। বাবার মৃত্যুর খবর পেয়ে নূর আলম তাঁর ভায়রাভাই আকিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মাগুরা থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলটি স্বস্তিপুর এলাকায় পৌঁছালে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে।

এতে নূর আলম ও আকিদুল মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা আরেকটি গাড়ি নূর আলমের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে ঘাতক গাড়িটি শনাক্ত করা যায়নি। দুর্ঘটনায় আকিদুল ইসলাম সামান্য আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনা ঘটানো গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
এদিকে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের এমন মৃত্যুর ঘটনায় দৌলতপুরের লালনগর গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে উভয়ের জানাজা ও দাফনের কথা রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

হ্যাঁ-না ভোটের সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দেওয়া হয়েছে: মির্জা আব্বাস

নারীদের ওপর হামলা-হয়রানি করলে গাছে ঝুলিয়ে দেওয়ার ঘোষণা আখতার হোসেনের

কুষ্টিয়ায় বালুমহাল বিরোধে গুলিবিদ্ধ বিএনপি নেতা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

ফেসবুকে ছাত্রলীগের মিছিলের ভিডিও প্রকাশ, গ্রেপ্তার ৩

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

কুষ্টিয়ায় মন্দিরে কার্তিক-সরস্বতী প্রতিমা ভাঙচুর , আইপি ক্যামেরা চুরি

কুষ্টিয়ায় ছেলের বটির কোপে মায়ের মৃত্যু

