কুষ্টিয়ায় অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

বিশেষ সংবাদ

কুষ্টিয়ার সদর উপজেলার মোল্লাতেঘড়িয়া এলাকা থেকে অটোরিকশাচালক রফিকুল ইসলামের (৫০) ঝুলন্ত লাশ করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, রফিকুলকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে

নিহত রফিকুল মোল্লাতেঘড়িয়া আদর্শপাড়া এলাকার বাসিন্দা দবির উদ্দিনের ছেলে।। নিহতের ছেলে নিলয় জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে অটোরিকশা নিয়ে বের হন তার বাবা। রাত গভীর হলেও তার বাবা ফিরে না আসায় পরিবার নানা জায়গায় খোঁজ করে। খোঁজাখুজির একপর্যায়ে শুক্রবার ভোরে তিনি জানতে পারেন, তাঁর বাবার লাশ গাছের সঙ্গে ঝুলছে।

লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সকালেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এরপর কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা মহাসড়ক ছেড়ে দেন। তবে কিছুক্ষণ পর আবারও তারা রফিকুলের লাশ নিয়ে মোল্লাতেঘড়িয়া থেকে শহরের থানা মোড় সড়কে নতুন করে অবরোধ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার পর প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

রফিকুলের পরিবারে অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে এবং অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় তারা জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। সবদিক বিবেচনায় তদন্ত চলছে। মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...