বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরা হলো না ছেলের

বিশেষ সংবাদ

কুমিল্লার মনোহরগঞ্জে বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় শিপন হোসেন (৩২) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মাত্র ১৮ দিন আগে বাবাকে হারিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড়কাঁচি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আজ ভোরে ফজরের নামাজ শেষে শিপন তার বাবা আব্দুল খালেকের কবর জিয়ারত করতে যান। জিয়ারত শেষে তিনি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি মালবাহী ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শিপনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়।

নিহত শিপনের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামে। তিনি ছিলেন চার ভাইয়ের মধ্যে সবার ছোট। গত ২৬ জুন বাবার মৃত্যুর খবর পেয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন তিন। বাবার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও দান খয়রাতের আয়োজন করেছিলেন। বৃহস্পতিবার সকালে বাবার কবর জিয়ারতের মধ্য দিয়েই তার আয়োজন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই আয়োজনের শেষে সড়ক দুর্ঘটান তিনিও চলে গেলে না ফেরার দেশে।

বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে শিপনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়

শিপনের বড় ভাই নাছির হোসেন জানান, “আমার বাবা ২৩ জুন মারা যান। তারপর ছোট ভাই সৌদি থেকে ছুটি নিয়ে দেশে আসে। ভাবিনি, বাবার মৃত্যুর ১৮ দিনের মাথায় তাকেও হারাতে হবে।”

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল)...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...