কুষ্টিয়ায় মন্দিরে কার্তিক-সরস্বতী প্রতিমা ভাঙচুর , আইপি ক্যামেরা চুরি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে কর্তিক ও সরস্বতী প্রতিমা প্রতিমা ভাঙচুর করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। হামলার পর দুর্বৃত্তরা মন্দিরে থাকা একটি নজরদারি ক্যামেরাও (আইপি ক্যামেরা) নিয়ে গেছে বলে জানা যায়।
খবর পেয়ে কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন, মন্দিরে কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না, পাশাপাশি হালকা বৃষ্টি পড়ছিল। দুর্বৃত্তরা এই সুযোগে প্রতিমাগুলো ভাঙচুর করেছে।

তিনি আরও বলেন, “টিন শেড ঘেরা অস্থায়ী মন্দিরে প্রতিদিনই পাহারা দেওয়া হয়। লোডশেডিং চলাকালে এ ঘটনা ঘটেছে। আগামীকাল থেকে প্রতিমার রংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল।”
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাই। কার্তিক, সরস্বতীসহ আরও কয়েকটি প্রতিমায় ভাঙচুর করা হয়েছে। মন্দিরে থাকা আইপি ক্যামেরাটিও দুর্বৃত্তরা নিয়ে গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে তা বলতে পারছে না মন্দির কমিটি। এ বিষয়ে তারা মামলা দিতেও রাজি নন। ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।”
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুষ্টিয়ায় বালুমহাল বিরোধে গুলিবিদ্ধ বিএনপি নেতা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

