জিএম সিরাজের পক্ষে শেরপুরে তারেক রহমানের পথসভায় মানুষের ঢল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যতবার ধানের শীষ বিজয়ী হয়েছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে। আমরা সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গোলাম মোহাম্মদ সিরাজকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।”
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ২টায় বগুড়া থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল যাওয়ার পথে বগুড়ার শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকায় আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীর্ঘদিন পর শেরপুরবাসীর মাঝে ফিরে আসার অনুভূতি ব্যক্ত করে তারেক রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, “বিগত দিনে আপনারা ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আপনাদের কাছে নিজের এলাকার সন্তান হিসেবে অনুরোধ, আগামী ১২ তারিখের নির্বাচনেও উন্নয়নের স্বার্থে ধানের শীষের পাশে থাকবেন।”
শেরপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই পথসভায় তারেক রহমানকে এক নজর দেখার জন্য শেরপুর ও ধুনট উপজেলার হাজার হাজার সাধারণ মানুষ ও নেতাকর্মী রাস্তার দুপাশে ভিড় জমান। মুহূর্তেই সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
পথসভায় শেরপুর-ধুনট নির্বাচনী আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ ছাড়াও বক্তব্য রাখেন ও কেন্দ্রীয় বিএনপির সদস্য একে এম মাহবুবার রহমান হারেজ, ফজলুর রহমান খোকন এবং বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মো. পাশা, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ফেসবুকে জামায়াত নেতা

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

স্বরাষ্ট্রমন্ত্রীকে `কাঠের চশমা' খুলতে হবে: জাতীয় নারীশক্তি

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছয় দাবিতে ১১ দলের লংমার্চ, যানজট শঙ্কায় ক্ষমা চাইলেন পরওয়ার

