হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। ইউনিসেফের মাধ্যমে শিগগিরই হামের টিকা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
\স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা ও রাজশাহীসহ কয়েকটি এলাকায় হামের সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি হাসপাতালে হামের রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়েছে। রাজশাহী ও মানিকগঞ্জে ভেন্টিলেটর সুবিধা বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য হাসপাতালেও ভেন্টিলেটর বাড়ানো এবং চিকিৎসক-নার্সদের প্রস্তুত রাখা হয়েছে।
তিনি জানান, দেশে সর্বশেষ ২০১৮ সালে হামের টিকাদান ক্যাম্পেইন হয়েছিল। এরপর আর জাতীয় পর্যায়ে কোনো ক্যাম্পেইন হয়নি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় টিকা সংগ্রহের জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইউনিসেফের মাধ্যমে দ্রুত টিকা সংগ্রহ করে নতুন কর্মসূচি নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়াতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিজ্ঞদের নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। আগামী মে মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করার পর স্বাস্থ্যখাত উন্নয়নে যৌথভাবে কাজ শুরু হবে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

জিয়া হত্যার ৪৫ বছর পর গ্রেপ্তার মেজর মোজাফফর, আত্মগোপনের জীবন নিয়ে নতুন প্রশ্ন

