সঠিক ধারায় না ফিরলে মানুষ ক্ষমা করবে না: সরকারকে ডা. শফিকুর রহমান

সরকারের প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার যদি সঠিক পথে না ফেরে, ক্ষমা করবে না।
সোমবার (২৩ মার্চ) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচন শেষ হয়েছে। নানা অভিযোগ থাকলেও আমরা তা মেনে নিয়েছি—দেশের স্বাভাবিকতা ধরে রাখতে। কিন্তু সরকার যদি পথ না বদলায়, তাহলে মানুষ একসময় তার জবাব দেবে।”

ঈদযাত্রা নিয়ে মানুষের ভোগান্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেক যাত্রী টিকিট কিনতে গিয়ে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা ও দুর্নীতির মুখে পড়েছেন। এতে ঈদের আনন্দ অনেকের জন্যই ম্লান হয়ে গেছে।
অতিরিক্ত ভাড়া ফেরতের বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, “এতো মানুষ বিভিন্ন জায়গায় চলে গেছে—তাদের খুঁজে টাকা ফেরত দেওয়া কতটা সম্ভব, সেটাই বড় প্রশ্ন।”
সরকারি বাসভবন প্রসঙ্গে তিনি জানান, বিরোধীদলীয় নেতার জন্য বরাদ্দ বাড়িতে ব্যক্তিগতভাবে থাকবেন না। বরং দেশের প্রয়োজনে, বিশেষ করে বিদেশি অতিথিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের জন্য সেটি ব্যবহার করবেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজ এলাকায় তাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পরে তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে দোয়া ও জিয়ারত করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

