বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

বর্তমান সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই কাজ করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র গঠনের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সরকার সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে কোটচাঁদপুর পাইলট হাইস্কুল মাঠ-এ স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জনগণের মধ্যে ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট এবং সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে চলছে। তিনি জানান, এরই মধ্যে জুলাই যোদ্ধাদের সুরক্ষায় একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন। রায়ে কেউ সংক্ষুব্ধ হলে আইনগতভাবে আপিল করার সুযোগ রয়েছে। সরকার কিংবা আসামিপক্ষ ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, অভিযুক্ত আসামিরা সাধারণত নিজেদের নির্দোষ দাবি করে থাকেন। তবে আদালতের বাইরে প্রতিক্রিয়া জানানোর চেয়ে আদালতেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি উপস্থাপন করাই উচিত।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকার বদ্ধপরিকর। আইনমন্ত্রী ইতোমধ্যে জাতীয় সংসদে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, পৃথক সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্ট রায় দিলেও তা এখনও চূড়ান্ত নয়। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে আপিলাধীন রয়েছে এবং আপিল নিষ্পত্তির মাধ্যমেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

