এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী

সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী থাকবেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, নতুন নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা গ্রাম পর্যায়ে গিয়ে সরাসরি মানুষের সঙ্গে কাজ করবেন। তাদের মাধ্যমে সাধারণ মানুষকে খাদ্যাভ্যাস, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি, এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হবে। এতে করে দীর্ঘমেয়াদে অসুস্থতার হার কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, শহরে কিছুটা চিকিৎসাসেবা পৌঁছালেও গ্রামাঞ্চলে সেই সুবিধা এখনও সীমিত। তাই প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় আসার সময় দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
এ সময় দেশের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সুনামগঞ্জসহ কয়েকটি এলাকায় কৃষকদের ক্ষতির কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়েও কথা বলেন।
ঢাকা-সিলেট মহাসড়কের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েক বছরের মধ্যে এই সড়কের উন্নয়ন কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রেল যোগাযোগ আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

