প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদণ্ড

ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান।
রায়ে বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির বিষয় নিয়ে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী।
বাদীপক্ষের আইনজীবী জানান, মামলার সময় থেকেই বিদিশা পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মিরপুরে পোশাকশ্রমিক সায়মন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বগুড়ায় দুই আদালত ভবনকে যুক্ত করতে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে ধরা পড়বে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

শাড়ি নিয়ে প্রতারণার মামলা, ‘ন্যায়বিচার নিয়েই যাব’ বললেন তানজিন তিশা

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক যুবক ২ দিনের রিমান্ডে

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিরে নদীতে ফেলা হয়: ট্রাইব্যুনালে মেজর সাব্বিরের সাক্ষ্য

শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

