বগুড়ায় দুই মাদকাসক্তের দেড় মাসের কারাদণ্ড

বগুড়ার ধুনট উপজেলায় মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার অভিযোগে দুইজনকে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার নলডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নলডাঙ্গা গ্রামের সোরহাব মন্ডলের স্ত্রী রোকেয়া খাতুন (৪১) এবং মৃত খোকা মন্ডলের ছেলে ফুল মিয়া (৩২)।

জানা যায়, নলডাঙ্গা এলাকায় এক নারী ও এক পুরুষ মাদকাসক্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করছে—এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের পৃথকভাবে অর্থদণ্ড এবং দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে পুলিশের মাধ্যমে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সোনাতলায় ‘স্মরণিকা হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ‘স্বপ্ন সুপার শপ’ ও দই ঘরকে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি

বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

