বগুড়ায় সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে সম্মিলিত সাংবাদিক জোটের নিন্দা

সাংবাদিকদের মিথ্যা রাজনৈতিক পরিচয় দিয়ে হত্যাচেষ্টা মামলায় জড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বগুড়ার শেরপুরের সম্মিলিত সাংবাদিক জোট।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় শহরের এক রেস্তরায় সংগঠনটির এক সভায় শেষে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংবাদিক জোটের সমন্বয়ক রঞ্জন কুমার দে। সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।
২০২৪ সালের ৪ আগস্ট বগুড়া শহরে ছাত্র জনতার উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বগুড়া সদর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় (মামলা নং–৮২) তিনজন পেশাদার সাংবাদিককে আসামি করা হয়েছে। তারা হলেন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদনী বাজার-এর শেরপুর প্রতিনিধি শুভ কুন্ডু, দৈনিক প্রথম আলো-এর শেরপুর প্রতিনিধি সঞ্জীব কুমার ওরফে সবুজ চৌধুরী এবং দৈনিক প্রভাতের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাজ্জাদ হোসেন পল্লব। আসামিদের মধ্যে দুইজন শেরপুর উপজেলায় কর্মরত।


বিবৃতিতে বলা হয়, মামলার এজাহারে সাংবাদিকদের প্রকৃত পেশাগত পরিচয় গোপন করে মিথ্যা রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়েছে। কোনো যাচাই-বাছাই ছাড়াই দায়ের করা এই মামলা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি বলেও মন্তব্য করা হয়।
সভা থেকে অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিপক কুমার সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি সারোয়ার জাহান, শেরপুর থানা প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম, দৈনিক কালবেলা ও আনন্দ টিভির প্রতিনিধি বাধনকৃষ্ণ কর্মকার, উত্তরাঞ্চল বার্তার প্রকাশক উৎপল মালাকার, আমাদের সময়-এর প্রতিনিধি শফিকুল ইসলাম, দিনকাল-এর প্রতিনিধি শফিকুল ইসলাম শাওন, দেশ রূপান্তর-এর জাহিদ হাসান, আমার সংবাদ-এর লিমন হাসান, ডেইলি অবজারভার-এর সৌরভ অধিকারী, দৈনিক মানবকন্ঠ এর প্রতিনিধি রাশেদুল হক, দৈনিক জনবানী-এর এনামুল হক, দৈনিক গণমুক্তির শেরপুর প্রতিনিধি নজরুল ইসলাম জ্যাকি, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি এসআই বাবলু, খোলা কাগজের প্রতিনিধি বাদশা আলম, দেশের কণ্ঠ-এর রুহুল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে হট্টগোলে নিবন্ধন বন্ধ

শেরপুরে ১৫শ' পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

শেরপুরে জরিমানার জেরে দুই মাংস বিক্রেতার দ্বন্দ্বে থানায় অভিযোগ

শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শেরপুরে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন

শেরপুরে উল্টো পথের ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩

শেরপুরে মজুমদার ফুডসের দূষণের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

বগুড়া জেলা আদিবাসী যুব পরিষদের কমিটি গঠন, ডলি সভাপতি, লক্ষ্মী সম্পাদক

১৬ দিনেও নিখোঁজ আরডিএ স্কুলছাত্রী রাফার সন্ধান মেলেনি

