নেদারল্যান্ডসে কর্মস্থলে ফিরেছেন ফয়েজ তৈয়্যব: রিজওয়ানা হাসান

সাবেক উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যবকে ঘিরে ‘সেফ এক্সিট’ নিয়ে আলোচনার প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফয়েজ তৈয়্যব আদতে দেশে স্থায়ীভাবে থাকতেনই না। তিনি নেদারল্যান্ডসে কর্মরত ছিলেন এবং তাঁর পরিবারও সেখানেই বসবাস করে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজওয়ানা হাসান বলেন, “ফয়েজ তৈয়্যব দেশ ছেড়ে চলে গেছেন, এ কথা বলার আগে বলা দরকার, তিনি দেশে এসেছিলেন কি না। তিনি তো দেশে থাকতেন না। নেদারল্যান্ডসে কাজ করতেন, পরিবারও সেখানে।”
পরিবেশ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, ফয়েজ তৈয়্যব দেড় বছর পরিবার থেকে আলাদা থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব শেষ হওয়ার পর তিনি আবার পরিবারের কাছে ও কর্মস্থলে ফিরে গেছেন। এ বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজওয়ানা হাসান আরও বলেন, টেলিযোগাযোগ খাতে সংস্কার কার্যক্রমের সময় ফয়েজ তৈয়্যব যে উদ্যোগগুলো নিয়েছিলেন, তা সবার কাছে গ্রহণযোগ্য হয়নি। সে কারণেই একটি মহল এই বিষয় নিয়ে বিতর্ক তৈরি করছে।
তিনি বলেন, “দেশে এমন একটি গ্রুপ আছে, যারা সবকিছুতেই নাটকীয়তা ও উত্তেজনা তৈরির চেষ্টা করে। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বরং দেড় বছর পরিবার ছেড়ে এসে দেশের জন্য কাজ করেছেন, এটা স্বীকৃতি পাওয়ার কথা ছিল।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

