‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা, পুলিশ সুপার আবুল কালাম গ্রেপ্তার

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। তিনি ওই প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন।
ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিকুইজিশনের ভিত্তিতে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
জনি হত্যার অভিযোগে করা মামলায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানান শফিকুল ইসলাম।
আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নুরুজ্জামান জনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ওই সময় তার সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনকেও নিয়ে যাওয়া হয়েছিল।
অভিযোগে বলা হয়েছে, ওই দিন রাত সাড়ে তিনটার দিকে খিলগাঁও খেলার মাঠে বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে জনিকে হত্যা করা হয়। ঘটনাটি ‘ক্রসফায়ার’ হিসেবে প্রচার করা হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
জনি হত্যার ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় মামলা করেন তাঁর বাবা ইয়াকুব আলী। মামলায় মোট ৬২ জনকে আসামি করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৪৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শুরু

৫ রাজাকারকে কুপিয়ে হত্যা করা বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই

