শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বিষয়টি সাংবাদিকদের জানান।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বৈঠকে অংশ নেন।

আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী চাইছেন যেন যত দ্রুত সম্ভব থার্ড টার্মিনাল চালু করা যায়। এ লক্ষ্যেই তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তবে কবে নাগাদ টার্মিনালটি চালু হবে—এমন প্রশ্নে তিনি বলেন, নির্দিষ্ট সময় এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে আলোচনা, যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে কাজ চলছে।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কেন এতদিন টার্মিনালটি চালু হয়নি, এটি অন্তর্বর্তী সরকারের সময়ের বিষয় ছিল। এখন বর্তমান সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং দ্রুত চালুর জন্য উদ্যোগ নিয়েছে।
এদিকে রোববার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে উপস্থিত হন। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

