ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বোর্ডের অনুমতি ছাড়া এইচ বি এম ইকবালের শেয়ার ট্রান্সফার করে বেঙ্গল টাইগার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হওয়া সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন। আদেশের পাশাপাশি সিরাজুল ইসলাম মোল্লাকে কেন ঋণখেলাপির তালিকায় রাখা হয়েছে, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট চারজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, বর্তমানে হাইকোর্টে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্ট স্থগিত করার আদেশ দেওয়ার প্রবণতা প্রায় বন্ধ রয়েছে। তবে আদালতের অবকাশকালীন ছুটির সময়ে হাইকোর্টের এই বেঞ্চ এমন আদেশ দিলেন। এর আগেও ভিন্ন নামে সিআইবি রিপোর্ট স্থগিত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন সিরাজুল ইসলাম মোল্লা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

