আজ বিশ্ব বাঁশ দিবস

বাঁশের বহুমুখী ব্যবহার, পরিবেশগত গুরুত্ব ও অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ব বাঁশ দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’।
বিশ্ব বাঁশ সংস্থার (ডব্লিউবিও) উদ্যোগে প্রতি বছর ১৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়ে আসছে। ২০০৫ সালে সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে বাঁশের ব্যবহার ও এর সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে সচেতনতা তৈরির কার্যক্রম আরও জোরদার হয়। পরবর্তীতে ২০০৯ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেসে ১৮ সেপ্টেম্বরকে আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব বাঁশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
বাঁশ কেবল গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী উপকরণ নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এর বড় ভূমিকা রয়েছে। দ্রুত বর্ধনশীল এই উদ্ভিদটি বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে কার্বন শোষণ করে পরিবেশ সুরক্ষায় অবদান রাখে।

এছাড়া আসবাবপত্র, কাগজ ও ঘরবাড়ি নির্মাণসহ দৈনন্দিন জীবনের নানা পণ্য তৈরিতে বাঁশের ব্যবহার দীর্ঘদিনের। বাঁশকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র শিল্প ও হস্তশিল্পে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নেও এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।
বিশ্ব বাঁশ দিবসের মূল লক্ষ্য হলো বাঁশের টেকসই ব্যবহার বাড়ানো এবং দৈনন্দিন জীবনে বাঁশভিত্তিক পণ্যের ব্যবহার উৎসাহিত করা। পরিবেশগত ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এই প্রাকৃতিক সম্পদকে ঘিরে নতুন শিল্প ও অর্থনৈতিক সম্ভাবনা তৈরির বিষয়ে সচেতনতা বাড়াতে দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

