শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বগুড়ার শেরপুরে বাড়ির বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিহাদ হোসেন (২৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খামারকান্দি ইউনিয়নের দহপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ হোসেন ওই গ্রামের মো. তোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজের বাড়িতে গবাদিপশুকে গোসল করানোর প্রস্তুতি নিচ্ছিলেন জিহাদ। এ সময় টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অদ্বিতীয় দে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

শেরপুরে পূজা উদযাপন পরিষদের বিশালপুর ইউনিয়ন কমিটি গঠন

শেরপুরে আ.লীগ নেতা নান্নু গ্রেপ্তার

শেরপুরে পূজা উদযাপন ফ্রন্টের দুর্গাপূজা প্রস্তুতি সভা

শেরপুরে পূজা উদযাপন পরিষদের গাড়িদহ ইউনিয়ন কমিটি গঠন

শেরপুরে পূজা উদযাপন পরিষদের খামারকান্দি ইউনিয়ন কমিটি গঠন

