গাবতলীতে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানি, গ্রেপ্তার ৫

বগুড়ার গাবতলীতে ইজিবাইক থামিয়ে এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের রাকিবুল হাসান শাকিল (২৬), রকি মিয়া (২৭), জিহাদ (২৪), ইমরান ইসলাম (২২) ও আলামিন (২৪)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রিয়া মনি (২৩) বগুড়া সদর উপজেলার নাটাইপাড়া এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকেন। গত ২৭ সেপ্টেম্বর তিনি তাঁর সাত বছর বয়সী মেয়েকে নিয়ে গাবতলী উপজেলার চাকলা গ্রামে মায়ের বাড়িতে বেড়াতে যান। বিকেলে মেয়েকে মায়ের কাছে রেখে তিনি একা বের হন। প্রথমে ভ্যানে করে গাবতলী বাজার এবং পরে সিএনজিচালিত অটোরিকশায় সাবগ্রামে যান। সেখান থেকে একটি ইজিবাইক ভাড়া করে ঘোরার সময় বালিয়াদিঘী ইউনিয়নের তরনীহাট-কাইনচাগাড়ি ব্রিজের পূর্ব পাশে পাকা সড়কে পৌঁছালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচ যুবক ইজিবাইকটির পথরোধ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ওই যুবকেরা গৃহবধূর পরিচয় জানতে চেয়ে জেরা করতে থাকেন। চলে যাওয়ার চেষ্টা করলে তাঁরা ইজিবাইকটি আটকে দেন। এ সময় ইজিবাইকচালক প্রতিবাদ করলে তাঁকে মারধর শুরু করেন অভিযুক্তরা। চালককে বাঁচাতে এগিয়ে গেলে গৃহবধূকেও মারধর করা হয়। একপর্যায়ে তাঁর পোশাক টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে অভিযুক্তরা হুমকি দিয়ে পালিয়ে যান।
পরবর্তীতে ভুক্তভোগী নারী বাসায় ফিরে প্রাথমিক চিকিৎসা নেন এবং স্বামী বাড়ি ফিরলে বিষয়টি জানান। পরিবারের সঙ্গে আলোচনা করে তথ্য সংগ্রহের পর তিনি থানায় লিখিত এজাহার দেন।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান জানান, গৃহবধূর লিখিত এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বর্তমান সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপির অভিযোগ: পরওয়ার

আগামী দুই মাস পেট্রল-অকটেনে সংকট হবে না: জ্বালানি বিভাগ

গাবতলীতে শহীদ জিয়ার পৈত্রিক ভিটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

চাচির গোসলের গোপন ভিডিও ধারণ করে ভাইরালের হুমকি, যুবক আটক

৬ দিনেও উদ্ধার হয়নি সাংবাদিকের চুরি হওয়া মোটরসাইকেল

বগুড়ার গাবতলীতে স্বর্ণা বেকারি সিলগালা, ৩০ হাজার টাকা জরিমানা

ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গাছে বেঁধে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

বগুড়ার গাবতলীতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ

বগুড়ার গাবতলীতে ৪ মাদক কারবারি আটক

