বর্তমান সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপির অভিযোগ: পরওয়ার

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনেই কারচুপি, অনিয়ম ও জাল ভোটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ভোট গ্রহণের শুরুতেই বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের কাছ থেকে জোর করে ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, কিছু কেন্দ্রে জামায়াত মনোনীত প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং পরে সেখানে জাল ভোট দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, শ্রীবর্দী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে জাল ভোট দেওয়া হয়েছে। এ সময় প্রতিবাদ করতে গেলে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
গুরুতর অনিয়মের অভিযোগ তুলে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোটগ্রহণ স্থগিত করার দাবি জানান মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

