৬ দিনেও উদ্ধার হয়নি সাংবাদিকের চুরি হওয়া মোটরসাইকেল

পবিত্র ঈদুল আজহার দিন চুরি হওয়া মোটরসাইকেল ৬ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি। ভুক্তভোগী সাংবাদিক ছামিউল ইসলাম শামিম আনন্দ টিভির গাবতলী প্রতিনিধি ।
জানা যায়, গত ৭ জুন ঈদের দিন সকালে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসায় ঈদের নামাজ আদায় করতে যান ছামিউল ইসলাম শামিম। নামাজের সময় তিনি তার ব্যবহৃত ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলটি (রেজিঃ নং– বগুড়া হ-১৬-৮১৩৭, ইঞ্জিন নং– JZYWJHO7701, চেসিস নং– MD2844BYOJWH87728) মাদ্রাসা চত্বরে রেখে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই।
ঈদের দিন অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় পরদিন গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু অভিযোগ দায়েরের পাঁচদিন পেরিয়ে গেলেও এখনো কোনো অগ্রগতি হয়নি।
এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

