প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে আতিকুর রহমান রুমন

‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’-এর আলোকে ১১ সদস্যবিশিষ্ট ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে রোববার (৫ জুলাই) এক অফিস আদেশের মাধ্যমে এই নতুন কমিটি গঠন করা হয়। পুনর্গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দৈনিক দিনকাল সম্পাদক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববির সই করা এই আদেশে বলা হয়, বিদ্যমান নীতিমালার উপ-অনুচ্ছেদ ৪ দশমিক ১ অনুযায়ী পূর্ববর্তী কমিটি বাতিল করে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। পদাধিকার বলে এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (পিআইও)। আর সদস্য-সচিবের দায়িত্ব পেয়েছেন তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)।
কমিটিতে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিনিধির পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতাদের রাখা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব।
সাংবাদিক নেতাদের মধ্যে সদস্য হিসেবে রয়েছেন, বিএফইউজে ও ডিইউজে নেতা কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ও জেডনিউজডটনিউজ-এর নির্বাহী সম্পাদক খুরশীদ আলম, একাত্তর টেলিভিশনের সিইও শফিক আহমেদ এবং নিউজ ২৪ টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট উম্মে মারুফা।
নবগঠিত এই কমিটির জন্য তিনটি প্রধান দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কমিটি সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া কার্ড সংক্রান্ত যেকোনো আপত্তি বা অভিযোগ গ্রহণ ও শুনানির মাধ্যমে তা নিষ্পত্তি করবে। পাশাপাশি সময়ের প্রয়োজনে বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় যেকোনো সংযোজন, সংশোধন বা পরিমার্জনের বিষয়ে সরকারের কাছে সুপারিশ প্রদান করবে এই কমিটি।
অফিস আদেশে আরও জানানো হয়, নতুন এই কমিটি গঠনের সঙ্গে সঙ্গেই পূর্ববর্তী সকল প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান


