দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসবের আনন্দে যোগ দিতে আগামী ২০ অক্টোবর রংপুর সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরে নগরীর একটি পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে মন্দিরগুলোতে প্রস্তুতি চলছে। একই সঙ্গে সফরকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী একটি পূজামণ্ডপ পরিদর্শন করতে পারেন। তবে কোন মন্দিরে তিনি যাবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
সম্ভাব্য পরিদর্শনের জন্য নগরীর শ্রীশ্রী করুণাময়ী কালিমন্দির, ধর্মসভা ও গুপ্তপাড়া মন্দিরকে ঘিরে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে উড়োজাহাজে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে তিনি রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির, যা ধর্মসভা নামে পরিচিত, পরিদর্শনে যেতে পারেন। বেলা ১১টার দিকে মন্দিরটি পরিদর্শনের কথা রয়েছে তাঁর। এরপর সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে রংপুরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। দলীয় পর্যায়ে সমন্বয়, সাংগঠনিক প্রস্তুতি এবং নেতাদের মধ্যে ঐক্য জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর মেট্রোপলিটন কোতোয়ালি থানার সামনে তিলোত্তমা হোটেলে জরুরি সভা ডেকেছে জেলা বিএনপি। দলীয় সূত্র জানায়, সভায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
গুপ্তপাড়া শ্রীশ্রী দুর্গা মন্দিরের সভাপতি সুব্রত সরকার মুকুল বলেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে এখনো প্রশাসনের কাছ থেকে তাঁরা কোনো চিঠি পাননি। তবে এসএসএফ ও এনএসআইয়ের কর্মকর্তারা মন্দির পরিদর্শন করে গেছেন। তাঁরাও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন।
রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ উপলক্ষে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, রাজধানীর বাইরে শারদীয় দুর্গোৎসব দেখতে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রধানমন্ত্রীর আসার বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি ও মন্দির পরিদর্শনের স্থান চূড়ান্ত হলে প্রস্তুতির বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

