মিরপুরে মনিরুল ইসলামের স্ত্রী ও দুই শ্যালক আটক

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের পরিবারের তিন সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিরা হলেন মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তাঁর দুই শ্যালক।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। ওই অভিযানেই শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে আটক করা হয়।
শায়লা ফারজানার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে আসামি করা হয়েছে।
এ ছাড়া অভিযোগ রয়েছে, বর্তমানে পলাতক মনিরুল ইসলামের নির্দেশনায় শায়লা ফারজানা সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য বা মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শেরপুরে প্রবীণ ব্যবসায়ী দোলা সরকারের ইন্তেকাল

শেরপুরে বালু ব্যবসার জেরে হামলার অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

মিরপুরে চলন্ত বাসে আগুন

মিরপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ৫০ ছাড়াল, ৩০ জনই নিষিদ্ধ দলের: পুলিশ

মিরপুরের সড়কে নেই শ্রমিক, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ মোতায়েন

