শেরপুরে জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর পঞ্চশক্তি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি বাবলু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষায় এর কোনো বিকল্প নেই।” খামারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কায়কোবাদ।

এ সময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান শাহিন, আ. মমিন, মোস্তাক আহম্মেদ, মাহবুবুর রহমান, শরিফ উদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান ফারুক, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, মোজাফফর আলী এবং ফরহাদ হোসেন লাভলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। কর্মসূচির শুরুতে একটি র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয় এবং পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে রোপা আমন আবাদ ও কৃষি পরিস্থিতি পরিদর্শন

স্থায়ী সাবরেজিস্ট্রারের দাবিতে শেরপুরে দলিল লেখকদের কলম বিরতি

কলকাতায় আগুনে সপরিবারে প্রাণে বাঁচলেন শেরপুরের অসিম কুন্ডু

স্থায়ী সাব-রেজিস্ট্রারের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুরে বিষাক্ত আইসক্রিম কারখানায় ১ লাখ টাকা জরিমানা

৩৬ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোই ভরসা ২৬ পরিবারের

ময়লার স্তূপে জিম্মি দেড়শ বছরের প্রাচীন শেরপুর

শেরপুরে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল হোটেল কর্মীর

বিনোদনের নতুন কেন্দ্র শেরপুরের বোয়ালকান্দি

