শেরপুরে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার নামফলকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার গাড়িদহ এলাকায়।
গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম জানান, সকালে এসে দেখা যায় অফিসের নামফলকটি আগুনে পুড়ে কালো হয়ে গেছে। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে রাতে বা ভোরের দিকে কেউ আগুন ধরিয়ে দিয়েছে।
এসময় শাখার নৈশ প্রহরী মজিবর রহমান অফিসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। তাই তিনি ঘটনাটি খেয়াল করতে পারেননি।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালেও সেখানে কারা আগুন দিয়েছে, তা দেখা যায়নি।
শেরপুর থানার অফিসার ইনাচর্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে দুটি খালি প্লাস্টিকের বোতল পাওয়া গেছে, যা দাহ্য পদার্থ বহন করতে ব্যবহার করা হয়ে থাকতে পারে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

শেরপুরে মহাসড়কের রেলিংয়ে ট্রাকের ধাক্কা

শেরপুরে সহায়তার টোপ দিয়ে বৃদ্ধার স্বর্ণের চেন নিয়ে উধাও ২ যুবক

