বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়া জেলা সদরের ইলেকট্রিক পণ্যের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান এবং গোডাউনে নজরদারি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ সময় অনুমোদনহীন বৈদ্যুতিক সরঞ্জাম বাজার থেকে সরিয়ে নেওয়া এবং সিএম লাইসেন্স ছাড়া এলইডি বাল্ব সংযোজন বন্ধ করতে ৮টি প্রতিষ্ঠানকে সাত কর্মদিবসের সময় বেঁধে দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে শহরের সাতমাথা সংলগ্ন নদী বাংলা কমপ্লেক্স, মেরিনা মার্কেট, নাজ কমপ্লেক্স, আনোয়ারা মার্কেট, আলিম ম্যানশন ও মেহেরুন্নেসা মার্কেটে এ অভিযান চালানো হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, অভিযানে নয়টি ব্যবসা প্রতিষ্ঠানের দোকান ও গুদাম পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানগুলোকে বিএসটিআইয়ের মানচিহ্ন ও লাইসেন্সপ্রাপ্ত ফ্যান, টিউব লাইট, সুইচ-সকেট, রেগুলেটর, পাওয়ার কেবল ও ইনসুলেটেড ক্যাবল বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অনুমোদনহীনভাবে ব্যাগে ভরে খোলা অবস্থায় লোকাল এলইডি বাল্ব তৈরি ও বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।

অভিযানের আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো-বিদ্যুৎ প্রবাহ, আই আর ইলেকট্রনিক্স, জ্যোতি স্টার এনার্জি, রাহুল ইলেকট্রিক, পাপ্পু ইলেকট্রিক, রহিম ইলেকট্রিক, গোল্ডেন সাউন্ড ও পারভীন ইলেকট্রিক।
এসব দোকানকে আগামী সাত দিনের মধ্যে অবৈধ সব পণ্য সরিয়ে ফেলার নির্দেশ দেয় সংস্থাটি। এছাড়া ইভানা কেবলস-এর শোরুমকে তাদের সব ধরনের তারের বৈধ সিএম লাইসেন্স যথাযথভাবে সংরক্ষণের তাগিদ দেওয়া হয়।
বগুড়া বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন, সিনিয়র এক্সামিনার (মেট) মো. শাহ আলম খান পলাশ ও ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন অভিযানে অংশ নেন।
বিএসটিআই বগুড়া কার্যালয়ের উপপরিচালক মো. জহুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নকল-ভেজাল পণ্যের বিস্তার রোধে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত চলবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

সোনাতলায় ‘স্মরণিকা হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ‘স্বপ্ন সুপার শপ’ ও দই ঘরকে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

