বগুড়ায় ‘স্বপ্ন সুপার শপ’ ও দই ঘরকে বিএসটিআই’র জরিমানা

বগুড়া শহরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মানসনদ না থাকার দায়ে ‘স্বপ্ন সুপার শপ’সহ দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কাজিম রেজা চৌধুরী। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া বিএসটিআই-এর ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. তুষার সাহা এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. মো: আসাদুজ্জামান।

আদালত সূত্রে জানা যায়, শহরের সাতমাথা পুলিশ প্লাজায় অবস্থিত স্বপ্ন সুপার শপ-এ মেয়াদোত্তীর্ণ হোয়াইট ব্রেড বিক্রি ও বিতরণের প্রমাণ পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে ঠনঠনিয়া এলাকার আদি মোহাম্মদ আলী দই ঘর-এ ফারমেন্টেড মিল্ক পণ্যের অনুকূলে বিএসটিআই’র গুণগত মানসনদ না থাকা এবং পণ্যে মিথ্যা তথ্য দিয়ে বাজারজাত করার দায়ে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) মোঃ জহুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি

বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

