কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

বগুড়ার কাহালুতে মানসনদ ছাড়া পণ্য উৎপাদন এবং মিথ্যা তথ্য দিয়ে বাজারজাত করার দায়ে ‘মেসার্স মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’ নামের একটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কাহালু উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন কাহালু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া বিএসটিআই এর ফিল্ড অফিসার (সিএম) মো: সাখাওয়াত হোসেন।

বিএসটিআই সূত্র জানায়, উপজেলার কার্ণিপারা এলাকার মেসার্স মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী কোনো ধরনের গুণগত মানসনদ ছাড়াই ব্রেড, বিস্কুট ও কেক তৈরি করছিল। এছাড়া পণ্যের গায়ে বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে বিক্রয় ও বিতরণ করায় প্রতিষ্ঠানটিকে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মোঃ জহুরুল হক এক বিজ্ঞপ্তিতে জানান, ভোক্তাস্বার্থ রক্ষা ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি

বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

