ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ার ধুনটে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বেদেনা খাতুন (৪০) নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। তিনি উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
মঙ্গলবার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে স্থানীয়রা তাকে উপজেলার চানদিয়াড় গ্রাম থেকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেদেনা খাতুন নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে চান্দিয়ার গ্রামের কয়েকজন হতদরিদ্র নারীর কাছে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান। এই সুযোগে তিনি কয়েকজনের কাছ থেকে এক হাজার টাকা করে হাতিয়ে নেন। তিনি ভুক্তভোগীদের জানান যে, টাকা দিলে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে এবং কার্ডধারীরা প্রতিমাসে সরকারি আর্থিক সহায়তা পাবেন। এ সময় তিনি বিভিন্ন সরকারি দপ্তরের ভুয়া ফরম দেখিয়ে স্থানীয়দের আস্থা অর্জনের চেষ্টা করেন।

দরিদ্রদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আকারের ছবি সংগ্রহ করার সময় তার আচরণে এক নারীর সন্দেহ হয়। তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে বেদেনা খাতুনকে আটক করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাকে থানা হেফাজতে নেয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে ওই নারীকে থানা হেফাজতে আনা হয়। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

সোনাতলায় ‘স্মরণিকা হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ‘স্বপ্ন সুপার শপ’ ও দই ঘরকে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি

বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

