বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজন ও ট্রলিচালকের মধ্যকার হট্টগোল থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন চার আনসার সদস্য। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে। আহত আনসার সদস্যরা হলেন— শাহিনুর, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন ও আজাদ। তারা বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বগুড়া শহরের বৌ-বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হন। তার বন্ধুরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে দায়িত্বে থাকা ট্রলিচালক নাহিদের সঙ্গে রোগীর বন্ধুদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন মিলে নাহিদকে মারধর শুরু করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বিভাগের দায়িত্বে থাকা আনসার সদস্যরা এগিয়ে গেলে রোগীর বন্ধুরা তাদের ওপরও হামলা চালায়।

খবর পেয়ে পুলিশ ও অতিরিক্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে হামলার অভিযোগে চারজনকে আটক করা হয়, তবে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। আটক ব্যক্তিরা হলেন— বোরহান উদ্দিন (১৮), তানভীর আহমেদ (১৭), সামির আহম্মেদ (১৮) ও রিশাদ (১৭)। তারা বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এবং বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বগুড়ার জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন জানান, হট্টগোল থামাতে গিয়ে চার আনসার সদস্য হামলার শিকার হয়েছেন। তাদের ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত আছেন এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, হামলায় চাকু ব্যবহার করা হয়েছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আনসার সদস্যদের মারধর করা হয়েছে এবং তারা আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত চারজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

