শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

পরিবেশ সুরক্ষা ও শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার শেরপুরে ফুটওভার ব্রিজে ফুল ও বাহারি গাছের চারা রোপণ করেছে মোটরসাইকেল চালকদের সংগঠন ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শেরপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকার ফুটওভার ব্রিজে এ বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কর্মসূচি পালন করে সংগঠনটির শেরপুর শাখা।
এ সময় ফুটওভার ব্রিজের বিভিন্ন স্থানে নান্দনিক টবে ফুল ও শোভাবর্ধনকারী গাছ স্থাপন করা হয়। পথচারীদের যাতায়াত আনন্দদায়ক করা এবং নাগরিকদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন YRC শেরপুরের অ্যাডমিন মুজাহিদ, মডারেটর আবু জাফর, ফারহান শাহরিয়ার, ফারহান, আইয়ুব, গোলাপ, সাব্বির এবং নূর মোহাম্মদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উদ্যোগটির বিষয়ে YRC শেরপুরের অ্যাডমিন মুজাহিদ ও মডারেটর আবু জাফর বলেন, “প্রতিদিন অসংখ্য পথচারী এই ফুটওভার ব্রিজ ব্যবহার করেন। নাগরিক ব্যস্ততার মাঝে পরিবেশের ছোঁয়া এনে দিতে এবং মানুষকে পরিচ্ছন্নতার প্রতি উৎসাহিত করতেই আমাদের এই প্রয়াস। ছোট ছোট সামাজিক উদ্যোগের মাধ্যমেই শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখা সম্ভব।”
ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইয়ামাহা রাইডার্স ক্লাব সক্রিয় থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

শেরপুরে পূজা উদযাপন পরিষদের বিশালপুর ইউনিয়ন কমিটি গঠন

শেরপুরে আ.লীগ নেতা নান্নু গ্রেপ্তার

শেরপুরে পূজা উদযাপন ফ্রন্টের দুর্গাপূজা প্রস্তুতি সভা

শেরপুরে পূজা উদযাপন পরিষদের গাড়িদহ ইউনিয়ন কমিটি গঠন

শেরপুরে পূজা উদযাপন পরিষদের খামারকান্দি ইউনিয়ন কমিটি গঠন

মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শেরপুরের প্রবাসীর মৃত্যু

শেরপুরে গাঁজা সেবনের দায়ে ব্যক্তির ১ বছরের কারাদণ্ড

শেরপুরে ৯ শিক্ষার্থী আটকে রাখার ঘটনায় সাইবার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ

