বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ার সোনাতলায় একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নাজিম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার আগুনিয়া তাইড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজিম উদ্দিন সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় (খানপাড়া) এলাকার মৃত হক প্রধানের ছেলে। মঙ্গলবার দুপুরে র্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে র্যাব জানায়, গত ১১ সেপ্টেম্বর সকালে ২০ বছর বয়সী ভুক্তভোগী এক নারীকে বাসায় একা রেখে তাঁর বাবা-মা ব্যবসায়িক কাজে বাইরে যান। ওই দিন দুপুর একটার দিকে নাজিম উদ্দিন ওই বাসায় প্রবেশ করে তাঁকে একা পেয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর বড় বোন বাসায় চলে এলে নাজিম কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। গত ১২ সেপ্টেম্বর মামলাটি নথিভুক্ত করা হয়।
র্যাব-১২ জানায়, মামলার পর থেকেই নাজিম গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আগুনিয়া তাইড় এলাকার রায়হান আকন্দের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে নাজিম উদ্দিনকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

