বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ডিবিসি নিউজের আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির মেহেরুল সুজন নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে আমিনুর রহমান মোহন আখন্দ ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলা ভিশনের তানভীর আলম রিমন পেয়েছেন ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মেহেরুল সুজন ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনটিভির আতিকুর রহমান সোহাগ পেয়েছেন ১২ ভোট। এদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। সংগঠনের মোট ২৭ জন ভোটারের সবাই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মতিউল ইসলাম সাদী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহসভাপতি পদে একাত্তর টিভির এস এম আবু সাঈদ (১৬ ভোট), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির সুমন সরদার পেয়েছেন ১১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখন টিভির রাজিব সেলিম (১৬ ভোট) নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির আবুল কালাম আজাদ পেয়েছেন ১১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে দেশ টিভির সঞ্জু রায় ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরটিভির ইমরান হোসেন লিখন পেয়েছেন ১২ ভোট। কোষাধ্যক্ষ পদে সময় টিভির আব্দুল আউয়াল ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনন্দ টিভির বাধন কর্মকার কৃষ্ণ পেয়েছেন ১১ ভোট।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দীপ্ত টিভির ববিন রহমান, নাগরিক টিভির আব্দুর রহিম মন্ডল, গ্রিন টিভির শাহনেওয়াজ শাওন ও এটিএন বাংলার হুমায়রা আক্তার জাহান। নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক গণেশ দাস ও আতিকুর রহমান সোহাগ। নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সাধারণ ভোটার ও সহকর্মীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

