বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া শহরের স্টেশন রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় তামজিদ হাসান বাঁধন (২২) নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শহরের পুরান বগুড়া ওয়াপদা গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামজিদ হাসান বগুড়া শহরের সবুজবাগ এলাকার জাহিরুল ইসলামের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী এবং দৈনিক করতোয়ার জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুদুর রহমান রানার ভাগ্নে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে তামজিদ মোটরসাইকেল নিয়ে স্টেশন রোড দিয়ে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় সড়কের ডিভাইডারের ওপর ছিটকে পড়েন তিনি।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামজিদকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় তাদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি

বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

