দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই ও উপজেলা প্রশাসন। বুধবার (৯ সেপ্টেম্বর) বগুড়া বিএসটিআই-এর আঞ্চলিক কার্যালয় ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্টে দুটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স মাতৃ জুয়েলার্স-কে ব্যবহৃত ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকা এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া রিপন হোটেল-কে জিলাপি, সিঙ্গারাসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে নিষিদ্ধ কাঁচামাল (হাইড্রোজ ও সাল্টু) ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন দুপচাঁচিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া বিএসটিআই-এর আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. প্রান্তজিত সরকার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

